YRF কি?

Youth Research Foundation বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি গবেষণা ও উদ্ভাবনী সংস্থা। আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমাজের সমস্যা ও সমাধানগুলি মৌলিক চাহিদারভিত্তিতে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। আমরা আমাদের উদ্ভাবনী ও সৃজনশীল ধারণা কাজে লাগিয়ে একটি পার্থক্য গড়ে তুলতে চাই। যার বাঁধা আমরা বহু বছর ধরে অতিক্রম করছি। YRF নন-গর্ভমেন্ট, নন-পলিটিকেল সৃজনশীল কাজের গবেষণা ও তথ্যপ্রযুক্তি শিল্পে উদ্ভাবনী কার্য্যে একটি সেবামুলক সংগঠন। পৃথিবী এগিয়ে যাচ্ছে তার নিজস্ব গতিতে। আর আমাদের সমাজ প্রতিনিয়ত চাহিদামত টেকসই উন্নয়নের বাঁধা পার করছে। বিশ্বায়নের এই সময়ে প্রযুক্তি সহযোগিতা করছে সবক্ষেত্রে এবং সাথে সাথে তৈরি করে দিচ্ছে গঠনমুলক প্লাটফর্ম। বিশ্বমঞ্চে প্রিয় বাংলাদেশকে সাজিয়ে, গুছিয়ে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে সকলেরই। এ লক্ষ্যে সারাদেশ ব্যাপি মেধাবী, সৃজনশীল তরুনদের সমাজ সেবামূলক কার্য্যক্রমে অনুপ্রাণিত করে সমাজ উন্নয়ন প্ল্যানিং লিডারস তৈরির উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে YRF। ধুমপান ও মাদকমূক্ত পরিবেশে তরুণ প্রজন্মকে তাদের মেধা ও সৃজনশীল কাজের পাশাপাশি সমাজ উন্নয়ন পর্যবেক্ষনের দায়িত্ব দিয়ে সমাজের চাহিদামত টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, এমন কি বিশ্ববাজারের জন্য প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সমাধান নিয়ে কাজ করে বিশ্বদরবারে উজ্জ্বল করতে পারে বাংলাদেশকে। আমরা বিশ্বাস করি উদ্ভাবন ও প্রযুক্তিকরনের মধ্যদিয়ে আগামী দিনে এগিয়ে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে আমাদের সক্ষমতা গড়ে তোলাই YRF উদ্দেশ্য।